সিলেট ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে ডিবি পুলিশের অভিযান, অনলাইন জুয়া খেলার সময় ৪ জুয়াড়ি গ্রেফতার

পুলিশের অভিযানে আটক ৪ জুয়াড়ি

‎

সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া (তীর শিলং) খেলার সময় ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোতোয়ালী মডেল থানাধীন শাহজালাল ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার শাহজালাল ব্রিজের পাশে জালালাবাদ গ্যাস অফিসের সামনে অভিযান পরিচালনা করে। এসময় প্রকাশ্য স্থানে অনলাইন জুয়া ‘তীর শিলং’ খেলারত অবস্থায় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন, শরিফ আহমদ ওরফে তারেক (২৬) পিতা- ছালিক আহমদ, সাং- মেন্দিবাগ,কোতোয়ালী, সিলেট। মো. জাহাঙ্গীর পিতা- মৃত হারিস, সাং- ভাটিয়া জহিরকোনা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ (বর্তমানে উপশহর সাদারপাড়া, শাহপরান, সিলেট) মো. জামিল: পিতা- মঙ্গল মিয়া, সাং- গোপালপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া (বর্তমানে মেন্দিবাগ, কোতোয়ালী, সিলেট)। মো. শহীদ: পিতা- মৃত খলিলুর রহমান, সাং- সোনাতলা (বাসা নং সবুজ ২৫), কোতোয়ালী, সিলেট।
‎
‎এই ঘটনার প্রেক্ষিতে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ ধারা মোতাবেক একটি মামলা (কোতোয়ালী মডেল থানার নন-এফআইআর নং-২৮৩, তারিখ-২৬/০২/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে ডিবি পুলিশের অভিযান, অনলাইন জুয়া খেলার সময় ৪ জুয়াড়ি গ্রেফতার

সময় ০৭:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬