সিলেট ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলে কাঁচাবাজারে অস্থিরতা নিত্যপণ্যের দামে আগুন-তদারকির ঘাটতির অভিযোগ

বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দামী বেশি

‎আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের অধিকাংশ কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেও যেসব পণ্য তুলনামূলক সহনীয় দামে পাওয়া যাচ্ছিল সেগুলোর দাম এখন হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে। ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজির দাম প্রতিদিনই যেন নতুন করে নির্ধারিত হচ্ছে।

‎টমেটো বেগুন,কাঁচামরিচ পেঁয়াজ আলুসহ অধিকাংশ সবজির দাম বাড়তি। মাছ ও মাংসের বাজারেও একই চিত্র। বিশেষ করে রমজান ও ঈদকে ঘিরে চাহিদা বাড়ার সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়াচ্ছেন—এমন অভিযোগ করছেন ক্রেতারা।
‎একাধিক ভোক্তার ভাষ্য বাজারে কার্যকর তদারকি না থাকায় খুচরা বিক্রেতারা পাইকারি দামের অজুহাতে ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করছেন। অনেক ক্ষেত্রে পণ্যের গায়ে নির্ধারিত মূল্য তালিকা টাঙানো নেই।
‎ফলে ভোক্তারা প্রকৃত দাম সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না।অন্যদিকে ব্যবসায়ীরা দাবি করছেন পাইকারি বাজারে পণ্যের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণেই খুচরা পর্যায়ে দাম বাড়ছে।

‎তারা বলছেন জ্বালানি খরচ ও বিভিন্ন আনুষঙ্গিক ব্যয়ের প্রভাবও বাজারদরে পড়ছে।সচেতন নাগরিকদের মতে বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা জরুরি।
‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ঈদ যত ঘনিয়ে আসবে  ততই বাজার পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।ভোক্তাদের স্বস্তি ফেরাতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপই এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন শহরবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

টাঙ্গাইলে কাঁচাবাজারে অস্থিরতা নিত্যপণ্যের দামে আগুন-তদারকির ঘাটতির অভিযোগ

সময় ০১:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬