সিলেট ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন ড. রেজা কিবরিয়া‎

‎হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেন, শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বুধবার দুপুরে উপজেলার হলরুমে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেছেন।

‎উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মীণি সিমি কিবরিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অফিসার ইনর্চাজ মোনায়েম মিয়া, কৃষি অফিসার শেখ ফজলুল হক চৌধুরী মনি,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম,উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী,পল্লী বিদুৎ ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সাদিকুর রহমান শিশু, নাদির আহমেদ সুমন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এস আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়াসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

‎মতবিনিময় কালে সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেন,নবীগঞ্জ হাসপাতালে নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে। সেখানে ২৪ ঘন্টা আনসার ও কমপক্ষে ১ জন পুলিশ সদস্যকে সার্বক্ষনিক ডিউটি করার নির্দেশনা দেন। এতে কর্মরত ডাক্তার, নার্সরা নিরাপদে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে পারবে। তিনি আরও বলেন,এক্স-রে মেশিন আছে, টেকনেশিয়ান নেই, হাসপাতালে অনেক সমস্যা পরিলক্ষিত হয়েছে।
‎তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নদীর উপর বাশেঁর সাকোঁ নিয়ে কথা বলেন। তিনি উপজেলা প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটের চিত্র, বাশেঁর সাকোঁর স্থলে ব্রীজ নির্মাণের পরিকল্পনা তৈরী করে দেয়ার জন্য নির্দেশ দেন। উপজেলার সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি জানান।
‎নবনির্বাচিত এমপি ড. রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশের সকল নাগরিকদের সমান দৃষ্টিতে সেবা দিতে হবে। কোন অন্যায়কারীদের কাছে মাথা নত করবেন না। অন্যায়কারী যেই হউক তাকে প্রশ্রয় দেয়া হবে না। এর আগে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ড. রেজা কিবরিয়া। এ সময় প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদসহ ডাক্তার-নার্সগণ নব নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন ড. রেজা কিবরিয়া‎

সময় ০৫:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬