সিলেট ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
News Title :
বাহুবলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক ‎ধনবাড়ীতে মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড, ‎জামালপুর পৌরসভার ১নং বিট পাথালিয়া ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত‎ ‎জামালপুর জেলা পুলিশ কর্তৃক জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত ‎জামালপুরে কৃষি যান্ত্রিকীকরণে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ‎ দায়িত্ব গ্রহণের এক মাসেই মাদক দমনে তৎপর হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস, এম, মাহমুদ হাসান রিপন‎ সিলেটে অবশেষে অনুমোদিত হলো ২৫০ শয্যার জেলা হাসপাতাল ‎​টাঙ্গাইলের কুমুদিনী কলেজ রোডে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে জরিমানা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

নবীগঞ্জে চাঁদা না পেয়ে বিবিয়ানায় পাওয়ার প্লান্ট কর্মচারীর ওপর হামলার অভিযোগ‎

দূর্বৃত্তদের হামলায় আহত অবস্থায় পড়ে আছেন রেজাউল করিম

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা পাওয়ার প্লান্ট–এর এক কর্মচারীর ওপর দূর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত ব্যক্তি শেখ মোহাম্মদ রেজাউল করিম (৫৮), তিনি পাওয়ার প্লান্টের ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটে কর্মরত।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্লান্টে কাজ করা ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁদের সঙ্গে কর্মচারীদের বিরোধের সৃষ্টি হয়।

‎অভিযোগ অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি সকালে এক ঠিকাদারি কাজে নিয়োজিত অবস্থায় স্থানীয় সাজিদ মিয়া ও তাঁর এক সহযোগী রেজাউল করিমকে প্রাণনাশের হুমকি দেন। পরদিন (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাওয়ার প্লান্টের প্রধান ফটকের সামনে সাজিদ মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেজাউল করিমের ওপর হামলা চালায় বলে জানাগেছে। হামলায় তিনি মাথা, কাঁধ ও বুকে আঘাত পেয়ে গুরুতর জখম হন।

‎সহকর্মীরা আহত রেজাউল করিমকে তাৎক্ষণিকভাবে প্লান্টের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে কর্মস্থলে যোগ দিয়েছেন।

‎ঘটনার পর বিবিয়ানা পাওয়ার প্লান্ট–এর সহকারী পরিচালক (নিরাপত্তা) মিশর গাইন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যাচাই–বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে চাঁদা না পেয়ে বিবিয়ানায় পাওয়ার প্লান্ট কর্মচারীর ওপর হামলার অভিযোগ‎

সময় ১১:৫৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬