সিলেট ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার‎উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক ‎বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন

হবিগঞ্জ-১ আসনে ৫৫ হাজার ৮২৮ ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার নিরঙ্কুশ জয়

‎
‎
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা কিবরিয়া। বেসরকারি ফল অনুযায়ী তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫৫ হাজার ৮২৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
‎
‎কেন্দ্রভিত্তিক গণনায় দেখা যায়, রেজা কিবরিয়া পেয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। অর্থাৎ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮২৮ যা এ আসনে সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
‎
‎অন্যদিকে চেয়ার প্রতীকের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা পেয়েছেন ৫ হাজার ২৪৪ ভোট, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট এবং মোটরগাড়ি (কার) প্রতীকের প্রার্থী কাজী তোফায়েল আহমেদ পেয়েছেন ৬৩৯ ভোট।
‎
‎বাহুবল ও নবীগঞ্জ উপজেলার মোট ১৭৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও শেষ দিকে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোথাও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
‎
‎ভোট গণনার শুরু থেকেই রেজা কিবরিয়া এগিয়ে থাকেন। প্রথম দিকে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিললেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়িয়ে তিনি একতরফা জয় নিশ্চিত করেন। বিশ্লেষকদের মতে, বিরোধী প্রার্থীদের মধ্যে ভোট বিভাজন এবং মাঠপর্যায়ে শক্ত সংগঠন- এই দুই কারণে রেজা কিবরিয়ার জয় এত বড় ব্যবধানে সম্ভব হয়েছে।
‎
‎বেসরকারি ফল প্রকাশের পর নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন এলাকায় রেজা কিবরিয়ার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
‎
‎নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, হবিগঞ্জ জেলার চারটি আসনের ফলাফল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একত্রীকরণ শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী, ৫৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার জয় কার্যত চূড়ান্ত বলেই মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার‎উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হবিগঞ্জ-১ আসনে ৫৫ হাজার ৮২৮ ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার নিরঙ্কুশ জয়

সময় ১২:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬