সিলেট ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
News Title :
‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার বানিয়াচং মজলিশপুর প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যামপোস্ট স্থাপন। মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন। মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎গোয়াইনঘাটে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা, জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি
সিলেটে এসআরবি-৯ এর অভিযান:

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

‎সিলেটের শাহপরাণ (রহঃ) থানার হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত এবং হত্যা, মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ ৯টি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রাসেল মিয়াকে (২৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

‎গত ৫ নভেম্বর আনুমানিক রাত ৭টা ৫০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ‘দি কস্তুরি রেস্টুরেন্ট’-এর সামনে এই অভিযান পরিচালিত হয়।

‎গ্রেফতারকৃত আসামি রাসেল মিয়া (ওরপে) পল্টি রাসেল, তিনি সিলেটের শাহপরাণ (র.) থানাধীন ঠাকুরপাড়া এলাকার মৃত আকমল মিয়ার ছেলে।

‎বিজ্ঞাপ্তিতে জানানো হয়, এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএমপি সিলেটের শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৫ (তারিখ: ০২/০৪/২০২৪ খ্রি., ধারা- ৩২৩/৩২৪/৩০৭/৫০৬, জি/আর নং- ৮৫/২৪) মূলে ওয়ারেন্টভুক্ত এই পলাতক আসামিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা, মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ মোট ০৯টি মামলা রয়েছে।

‎এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে এসএমপি সিলেটের শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

সিলেটে এসআরবি-৯ এর অভিযান:

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

সময় ০৯:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬