
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে মজলিশপুরে ‘প্রবাসী ও তাদের পরিবারের অর্থায়নে মজলিশপুর মহল্লার ‘চার পাড়ে’ সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের উদ্বোধন করা হয়। প্রবাসী পরিবারের অর্থায়নে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় এবং ইতিবাচক একটি সামাজিক কাজ। প্রবাসীদের নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসা গ্রামীণ অবকাঠামো ও জননিরাপত্তা উন্নয়নে একটি চমৎকার দৃষ্টান্ত।
মজলিশপুর মহল্লার ছান্দ সর্দার ফজলে এলাহী যাদু‘র সভাপতিত্বে ল্যাম্পপোস্ট স্থাপন অনুষ্ঠানে অতিথি হিসাবে মজলিশপুর মহল্লার গণ্যমান্য মুরব্বিয়ান ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রবাস থেকে কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য আশিক মিয়া, কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আমীর খান, সিনিয়র সহ-সভাপতি সাবেক সেনা সদস্য, আব্দুস সালাম, সাধারণ-সম্পাদক মোহাম্মদ আসাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন লিটন সহ কমিটির অন্যান্য সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উল্লেখ্য যে, (০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং), উন্নয়নের পথযাত্রা, শুরু হোক আমাদের হাত ধরে (দেশে বিদেশে সবার সাথে, সবার পাশে) এই স্লোগানকে ধারণ করে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর মহল্লার প্রবাসীদের উদ্যোগে (মজলিশপুর প্রবাসী পরিবার) নামে ৫ জন‘কে উপদেষ্টামন্ডলীর সদস্য করে ৩৯ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটিতে উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন, আশিক মিয়া (ইতালি প্রবাসী), ওয়াহেদ মাম্মদ (সৌদি আরব প্রবাসী), আলী হায়দার (সৌদি আরব প্রবাসী), মওদুদ হাসান তানসেন (ইংল্যান্ড প্রবাসী) মোহাম্মদ দেলোয়ার হোসেন (ইংল্যান্ড প্রবাসী)। সভাপতি: বীর মুক্তিযোদ্ধা মো: আমীর খান (ইংল্যান্ড প্রবাসী), সাধারণ-সম্পাদক: মোহাম্মদ আসাদ (গ্রীস প্রবাসী), সিনিয়র সহ-সভাপতি: আব্দুস সালাম (সাবেক সেনা সদস্য, ইংল্যান্ড প্রবাসী), সহ-সভাপতি: জাহির উদ্দিন (গ্রীস প্রবাসী), মিজানুর রহমান (সৌদি আরব প্রবাসী), ফজলুল হক (সৌদি আরব প্রবাসী), আব্দুল কাহের (সৌদি আরব প্রবাসী)। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: শাখাওয়াত হোসাইন লিটন (গ্রীস প্রবাসী), যুগ্ম সাধারণ সম্পাদক: সিদ্দিক পলাশ (গ্রীস প্রবাসী)। সাংগঠনিক সম্পাদকঃ মো: সালেহ উদ্দিন (সৌদি আরব প্রবাসী), সহ-সাংগঠনিক সম্পাদকঃ সোহেল মিয়া (সৌদি আরব প্রবাসী), আরজ মিয়া (দুবাই প্রবাসী)। অর্থ সম্পাদক: খালেদ মাম্মদ (স্পেন প্রবাসী), সহ অর্থ সম্পাদকঃ কাজী মিফতাহ উদ্দিন আনোয়ার (সৌদি আরব প্রবাসী), হাকিম মিয়া (দুবাই প্রবাসী)। দপ্তর সম্পাদকঃ শাহ মুহাম্মদ কামরুল হাসান (সৌদি আরব প্রবাসী), সহ-দপ্তর সম্পাদকঃ হিজির আহমদ (স্পেন প্রবাসী)। প্রচার-সম্পাদক: জায়েদ লস্কর (সৌদি আরব প্রবাসী), সহ-প্রচার সম্পাদক: আহিম মিয়া (ইতালী প্রবাসী)। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো: আফজল খান (ইংল্যান্ড প্রবাসী), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আব্দাল মিয়া (গ্রীস প্রবাসী)। সমাজ কল্যাণ সম্পাদক: আবুল হোসেন (গ্রীস প্রবাসী), প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক: রুজেল মিয়া (জার্মান প্রবাসী), ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা আরশাদ উদ্দিন মুজাহিদ (মিশর প্রবাসী), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: তৌহিদুল ইসলাম (সৌদি আরব প্রবাসী), ক্রীড়া সম্পাদকঃ মজিবুর রহমান (বাহরাইন প্রবাসী), তথ্য ও প্রযুক্তি সম্পাদকঃ এনামুল হক আব্দল সামাদ (পর্তুগাল প্রবাসী), দুর্যোগ ও জরুরী বিষয়ক সম্পাদকঃ আহাম্মদ মিয়া (বাহরাইন প্রবাসী)। কার্যকরী সদস্যঃ ফাহরি মাম্মদ (সৌদি আরব প্রবাসী), নজির আহমেদ সুজন (বাহরাইন প্রবাসী), তোফাজ্জুল খান (সৌদি আরব প্রবাসী), জুনেদ মিয়া (ইতালি প্রবাসী), মো: উজ্জ্বল মিয়া (পর্তুগাল প্রবাসী), মুহাম্মদ লুৎফর রহমান (স্পেন প্রবাসী)।
প্রবাসী পরিবারের পক্ষ থেকে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ভবিষ্যতে প্রবাসীদের কষ্টার্জিত অর্থায়নে এলাকার মানুষের কল্যাণে, স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ক্যাম্প, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মাসিক বা বাৎসরিক বৃত্তির ব্যবস্থা, বিধবা, অসহায় বা বেকার যুবকদের স্থায়ী আয়ের পথ তৈরি করে দেওয়া, বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য গভীর নলকূপ স্থাপন করা, রাস্তার আলোর জন্য ল্যামপোস্ট স্থাপন, ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ সহ আরো গুরুত্বপূর্ণ নানা উন্নয়নমূলক উদ্যোগের পরিকল্পনা রয়েছে।
আক্তার হোসেন আলহাদী,বানিয়াচং। 


















