সিলেট ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
News Title :
‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার বানিয়াচং মজলিশপুর প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যামপোস্ট স্থাপন। মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন। মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎গোয়াইনঘাটে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা, জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি
হাসপাতালে ভর্তি

ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
‎স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান। পরিদর্শনের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী মহোদয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় বড় ধরনের কোনো শারীরিক জটিলতা পাওয়া যায়নি। তবে তাঁকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

হাসপাতালে ভর্তি

ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সময় ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬