সিলেট ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
News Title :
‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার বানিয়াচং মজলিশপুর প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যামপোস্ট স্থাপন। মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন। মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎গোয়াইনঘাটে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা, জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি

সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম বলেছেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ মহানগরী গড়তে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। যেকোনো সমস্যা কিংবা আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি নগরবাসীকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।
‎
‎আজ শুক্রবার ৬ নভেম্বর নগরীর শিবগঞ্জ আকবরী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তরুণ প্রজন্ম ও অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দিয়ে পুলিশ কমিশনার বলেন, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের যথাযথ পারিবারিক শিক্ষা দিতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও তাদের গতিবিধির ওপর অভিভাবকদের সার্বক্ষণিক নজর রাখার আহ্বান জানান তিনি।
‎
‎নামাজপূর্ব ওই বক্তব্যে কমিশনার সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নগরবাসীর আন্তরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই সিলেটকে একটি সম্পূর্ণ অপরাধমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার

সময় ০৪:৪৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬