সিলেট ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
News Title :
‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার বানিয়াচং মজলিশপুর প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যামপোস্ট স্থাপন। মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন। মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎গোয়াইনঘাটে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা, জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি

ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি

রাজ্যব্যাপী বছরজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে চলা কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটি-২০২৬ কুমারঘাটের উদ্যোগে কো-অপারেটিভ গেস্ট হাউসের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার ও ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের রাজ্য সম্পাদক বিভু ভট্টাচার্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম শাহ, অধ্যাপক বিপ্রজ্যোতি ভট্টাচার্য এবং সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির কুমারঘাট শাখার সভাপতি স্বপনকুমার বৈষ্ণব।
‎
‎শুরুতে অতিথিদের স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করেন রতন চক্রবর্তী, গোবিন্দ ধর ও চুমকী চক্রবর্তী। পরে ইমনকল্যাণের শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। কুমারঘাট আইডল স্কুলের ১০০ জন শিশুশিল্পী একযোগে কবি সুকান্তের কবিতা আবৃত্তি করে। পরিবেশনা শেষে শিশুদের হাতে মেডেল তুলে দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটি, কুমারঘাটের আহ্বায়ক গোবিন্দ ধর। এ সময় সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার বিচারকদের মঞ্চে সম্মাননা জানানো হয়। বক্তব্য দেন প্রধান অতিথি বিভু ভট্টাচার্য এবং বিশেষ অতিথি অধ্যাপক সেলিম শাহ ও অধ্যাপক বিপ্রজ্যোতি ভট্টাচার্য।
‎
‎দিনব্যাপী আয়োজনের বিভিন্ন পর্ব সাজানো হয় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায়। কবি সুকান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের ৩৫ জন কবি স্বকণ্ঠে তাঁর কবিতা আবৃত্তি করেন। প্রত্যেক কবিকে কবিতা পাঠ শেষে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। সবশেষে ইমনকল্যাণের সমাপনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভাপতি স্বপনকুমার বৈষ্ণব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি

সময় ১১:৩৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬