সিলেট ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
News Title :
‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার বানিয়াচং মজলিশপুর প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যামপোস্ট স্থাপন। মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন। মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎গোয়াইনঘাটে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা, জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি

১৮ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ

দীর্ঘ ১৮ বছর সফল দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ। আগামী ৭ নভেম্বর (শনিবার) তার বর্ণাঢ্য কর্মজীবনের ইতি ঘটছে। ২০০৮ সালের ৪ নভেম্বর তিনি এই বিমানবন্দরে যোগদান করেছিলেন।
‎দীর্ঘ এই কর্মপরিক্রমায় বিমানবন্দরের যাত্রীসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত ও কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এনেছেন তিনি। অবসরে যাওয়ার প্রাক্কালে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও সিলেটবাসীর প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়েছেন এই কর্মকর্তা।
‎
‎বিদায়ী বার্তায় মো. হাফিজ আহমেদ বলেন,দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালনের মধ্য দিয়ে আগামী ৭ নভেম্বর আমি অবসরে যাচ্ছি। যখন ওসমানী বিমানবন্দরে আমার যোগদান হয়, তখন বছরে প্রায় ২ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতেন। ১৮ বছর পর এখন প্রায় সাড়ে ৯ লাখ থেকে ১০ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছান।
‎
‎সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন,আপনারা সিলেটবাসী ওসমানী বিমানবন্দরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, দেখে রাখবেন। ভালো থাকুক সিলেটের মানুষ। ভালো থাকুক সিলেট।
‎
‎এদিকে, তার অবসর গ্রহণ উপলক্ষে গত বুধবার ‘এয়ারলাইন্স ক্লাব অব সিলেট’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। নগরীর একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‎
‎এয়ারলাইন্স ক্লাব অব সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ছাড়াও বিভিন্ন বক্তারা হাফিজ আহমেদের কর্মতৎপরতার প্রশংসা করেন।
‎
‎খন্দকার সিপার আহমেদ বলেন,ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সবার আবেগ ও ভালোবাসার জায়গা। পরিচালক মো. হাফিজ আহমেদ তার কর্মজীবনে বিমানবন্দরের যাত্রীসেবার মানোন্নয়নে যেসব উদ্যোগ নিয়েছেন এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসার দাবিদার। বিশেষ করে প্রবাসীরা যাতে বিমানবন্দরে সম্মানজনক ও আন্তরিক সেবা পান, সে লক্ষ্যে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
‎
‎এয়ারলাইন্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ জিহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাম এয়ারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মুহাম্মদ আরিফুল ইসলাম এবং এয়ারলাইন্স ক্লাব অব সিলেটের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

১৮ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ

সময় ১০:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬