
বানিয়াচং উপজেলা মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতির কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে বড়বাজারস্থ সমিতির কার্যালয়ে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে এক সভা আলহাজ্ব লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা-আলোচনার ভিত্তিতে আলহাজ্ব লুৎফুর রহমানকে পুনরায় সভাপতি এবং মোঃ আলকাছ মিয়াকে পুনরায় সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি মিজবাহ উজ্জামান ও আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মিয়া ও আফজল মিয়া, সাংগঠনিক সম্পাদক বেনু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল মিয়া, অর্থ সম্পাদক মোজাম্মিল ঠাকুর সুমন, দপ্তর সম্পাদক জমির আলী, ক্রীড়া সম্পাদক রায়হান লস্কর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সমাজসেবা সম্পাদক নজরুল খান, প্রচার সম্পাদক সুহাগ আহমেদ, সহপ্রচার সম্পাদক শোয়েব মিয়া, কার্যকরি কমিটির সদস্য আবু কাহের, দিলু মিয়া, মাসুম মিয়া, সাজ্জাদ রহমান ও হাফিজুর রহমান।
বানিয়াচং প্রতিনিধি। 












