সিলেট ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোত নিখোঁজের দুই দিন পর সিএনজিচালকের মরদেহ নবীগঞ্জ থেকে উদ্ধার নাসের রহমানের রাজনৈতিক সচিব হলেন মুকিত ও ফখরুল কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন,৮ ড্রেজার ধ্বংস নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ‎বিভিন্ন জলাশয়ে কয়েক লক্ষ পোনামাছ অবমুক্ত ‎জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপি‌ডি) প্লাটফর্ম ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদারে এফএনবি জামালপুরের ত্রৈমাসিক সভা অনুষ্টিত

কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

‎মৌলভীবাজারের কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বানে ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‎সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ইন্দ্রজিৎ রায়ের সভাপতিত্বে এবং সমরেশ দাস রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি নাজমা বানু, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মালিক ও সুরজিৎ কুমার দেব। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুয়েজ খান, আকতার হোসেন, মিনহাজুল আবেদিন, জওহর লালা চক্রবর্তী, সুবীর মণ্ডল, রিজন মিয়া, মঈনুল ইসলাম, খায়রুল আনাম, শিল্পী সুদর্শন রবিদাস, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।

‎তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা দুটি শাখায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল নজরুলসংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, একক অভিনয় ও রচনা প্রতিযোগিতা।

‎প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, গায়ত্রী চক্রবর্তী, গোলাপ মিয়া, সাফায়েত উল্লাহ, সৈয়দ আতিকুজ্জামান ও মিঠুন চক্রবর্তী।

‎আয়োজক সূত্রে জানা যায়, কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকারী প্রতিযোগীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।

‎অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন গায়ত্রী চক্রবর্তী, সৈয়দ আতিকুজ্জামান, সমরেশ দাস রায়, মিঠুন চক্রবর্তী ও সবিতা মালাকার। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ মাজহারুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

সময় ০৭:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬