সিলেট ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোত নিখোঁজের দুই দিন পর সিএনজিচালকের মরদেহ নবীগঞ্জ থেকে উদ্ধার নাসের রহমানের রাজনৈতিক সচিব হলেন মুকিত ও ফখরুল কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন,৮ ড্রেজার ধ্বংস নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ‎বিভিন্ন জলাশয়ে কয়েক লক্ষ পোনামাছ অবমুক্ত ‎জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপি‌ডি) প্লাটফর্ম ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদারে এফএনবি জামালপুরের ত্রৈমাসিক সভা অনুষ্টিত

‎জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপি‌ডি) প্লাটফর্ম ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত

‎জামালপুর ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ডিটিআরসি)-তে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়নের ফলাফল বিনিময় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPD) প্লাটফর্ম ত্রৈমাসিক কর্মশালা আজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

‎এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিলো প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থার পক্ষ থেকে প্রদত্ত পরিষেবাগুলো সম্পর্কে আলোচনা করা।

‎সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পরিষেবা নিয়ে বিস্তারিত তথ্য আদান-প্রদান করা হয়। এছাড়াও, জামালপুর জেলার প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোকে (DPO) চিহ্নিত করতে জেসমিন প্রকল্প এবং সরকারি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, সাবেক উপপরিচালক এ এস এম জাহাঙ্গীর, সাবেক সহকারী পরিচালক মোঃ আঃ ছালাম, শহর সমাজসেবা অফিসার মোঃ ফারুক মিয়া, সদর সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, মেলান্দহ উপজেলা সমাজসেবা অফিসার মো: আরিফুর রহমান, দেওয়ানগন্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন, হাসপাতাল সমাজসেবা কার্যালয় জামালপুরের হাসপাতাল সমাজসেবা অফিসার সাহিদা আক্তার আখি, ইসলামপুরের সহকারি সমাজসেবা অফিসার মোঃ হাফিজুর রহমান জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেসমিন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র সাধারণ সম্পাদক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিনা বেগম।

‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের Gender DRR & CC Officer মোছা: সাদেকা বেগম।

‎উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপি‌ডি) প্লাটফর্ম ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত

সময় ০৪:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬