সিলেট ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোত নিখোঁজের দুই দিন পর সিএনজিচালকের মরদেহ নবীগঞ্জ থেকে উদ্ধার নাসের রহমানের রাজনৈতিক সচিব হলেন মুকিত ও ফখরুল কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন,৮ ড্রেজার ধ্বংস নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ‎বিভিন্ন জলাশয়ে কয়েক লক্ষ পোনামাছ অবমুক্ত ‎জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপি‌ডি) প্লাটফর্ম ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদারে এফএনবি জামালপুরের ত্রৈমাসিক সভা অনুষ্টিত

উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদারে এফএনবি জামালপুরের ত্রৈমাসিক সভা অনুষ্টিত

‎উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও সহযোগিতা জোরদার, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে এনজিও ফেডারেশন বাংলাদেশ (এফএনবি) জামালপুর জেলা শাখা।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর ) জামালপুরের মাদারগঞ্জে আদর্শ সমাজ প্রযুক্তি সেবা (ASPS) সংস্থার কার্যালয়ে এফএনবি জামালপুর জেলা শাখার ত্রৈমাসিক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎সভায় সভাপতিত্ব করেন এফএনবি জামালপুর জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা। সভা সঞ্চালনা করেন এফএনবি জামালপুরের সাধারণ সম্পাদক ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম।

‎সভায় এফএনবির সহ-সভাপতি ও এসএসএস-এর জোনাল ম্যানেজার আবুল বাসার সরদার, কোষাধ্যক্ষ ও বুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার মো. আতাউর রহমান, সমাজসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম, টিএমকেএস-এর নির্বাহী পরিচালক শামিমা খান, এসএনকেএস-এর নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, এএসপিএস-এর নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম, আশার ডিএম মো. গিয়াস উদ্দীন, এসএসজেইউএস-এর নির্বাহী পরিচালক ডা. আমিনুল ইসলাম, দাপুস-এর নির্বাহী পরিচালক মো. আলী আকবর, গণচেতনার ম্যানেজার জাবেদ আলীসহ সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎সভায় ফেডারেশনের চলমান কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি উপজেলা ভিত্তিক কমিটি গঠন, সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

‎এ সময় সদস্যরা এনজিও খাতের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজন অনুযায়ী যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের উপদেষ্টা রফিকুল আলম মোল্লা। তিনি উপজেলা পর্যায়ে কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয় পর্যায়ে এনজিওগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। একই সঙ্গে তিনি ফেডারেশনের কার্যক্রমে জবাবদিহিতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎সভায় এনজিও খাতের সুশাসন প্রতিষ্ঠা, সদস্য প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

‎সভা শেষে জামালপুর জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও জনকল্যাণমুখী করতে সদস্য প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদারে এফএনবি জামালপুরের ত্রৈমাসিক সভা অনুষ্টিত

সময় ০৩:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬