সিলেট ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের ‎সাংবাদিক সফিকুল হাসান সোহেলের বড় ভাই রফিকুল হাসান রানার ইন্তেকাল ‎নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ।। কোম্পানীগঞ্জে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী। ‎হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক দক্ষিণ সুরমায় টিকাদান কর্মসূচি জোরদারে জরুরি সভা অনুষ্ঠিত, কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ। ‎সিলেটে রাস্তা সংক্রান্ত বিরোধে ওয়াতির আলী হত্যা: মুন্সিগঞ্জ থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বানিয়াচংয়ে চাঞ্চল্যকর সামছুদ্দিন হত্যা,  ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনরা

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

‎মঙ্গলবার ৪ আগস্ট জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের উত্তর কলাবাধা গ্রামে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে আয়োজিত একটি কম্বাইন্ড স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

‎পরিদর্শনকালে তিনি ক্যাম্পে আগত সেবা গ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চক্ষু পরীক্ষা, স্বল্পমূল্যে চশমা প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন। পরে উত্তর কলাবাধা গ্রামের একজন গর্ভবতী ও একজন প্রসূতি মায়ের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে ব্র্যাকের প্রদত্ত স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। সেবা গ্রহীতারা ব্র্যাকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।

‎পরে তিনি ব্র্যাকের মেলান্দহ এরিয়া অফিস পরিদর্শন করে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় ইউএনও ব্র্যাকের স্বাস্থ্য সেবামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ব্র্যাকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারাবাহিক সফলতা কামনা করেন।

‎পরিদর্শনকালে ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার রাশেদা পারভীন, দাবি কর্মসূচির এরিয়া ম্যানেজার সঞ্জিত সূত্রধরসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

সময় ০৪:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬