সিলেট ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
‎বাহুবলে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড ‎হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার ‎নালিতাবাড়ীতে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে দাঁড়ালেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বালাগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগ, অভিযুক্তদের পুলিশে সোপর্দ হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

‎নালিতাবাড়ীতে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে দাঁড়ালেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

‎শেরপুরের নালীতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বন্যাকবলিত অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

‎মঙ্গলবার সকালে উপজেলার আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক। তিনি দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর এ ধরনের সহযোগিতা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নালীতাবাড়ী থানার ওসি (তদন্ত) নিজামুল হক, সমাজসেবক গোলাম কিবরিয়া, সাংবাদিক আব্দুল মোমেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।

‎সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২ কেজি লবণ, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, আধা কেজি খেজুর এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বন্যাদুর্গত পরিবারগুলোর কয়েক দিনের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

‎বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়িত্বই নয়, বরং মানবিক মূল্যবোধেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা আশা প্রকাশ করেন, দোস্ত এইড বাংলাদেশের এ উদ্যোগ বন্যাদুর্গত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা রাখবে।

‎দোস্ত এইড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংস্থার কর্মকর্তাগণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বাহুবলে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড

‎নালিতাবাড়ীতে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে দাঁড়ালেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

সময় ১২:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬