সিলেট ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

নবীগঞ্জে কানাইপুর হ্যালিপ্যাড মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবি, প্রশাসনে একাধিক আবেদন‎

ছবি- প্রতীকী।

‎নবীগঞ্জ পৌরসভার কেলি কানাইপুর হ্যালিপ্যাড মাঠে আসন্ন বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একাধিক লিখিত আবেদন করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।

‎আবেদনে উল্লেখ করা হয়, গত ১৯ মে ২০২৬ থেকে ওই মাঠে কিছু ব্যক্তি বাণিজ্য মেলার নামে স্টল নির্মাণসহ প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে আসছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই আয়োজনের আড়ালে জুয়ার আসরসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালিত হতে পারে!

‎স্থানীয় বাসিন্দারা জানান, মেলার নামে পরিচালিত এ ধরনের কার্যক্রমে অতীতেও অনৈতিক কর্মকাণ্ড, অশ্লীল পরিবেশ এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী ঘটনার অভিযোগ রয়েছে। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎আবেদনকারীরা আরও উল্লেখ করেন, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে স্টল ও প্যান্ডেল ভাঙচুরসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

‎বর্তমান সময় পবিত্র জিলহজ মাস হওয়ায় ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে মেলা বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

নবীগঞ্জে কানাইপুর হ্যালিপ্যাড মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবি, প্রশাসনে একাধিক আবেদন‎

সময় ১০:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬