সিলেট ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে মিশুক-ব্যাটারি, ক্ষতি ৭০ লাখ টাকা!

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোরে সংঘটিত এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক।

‎ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ‘সুমনা ট্রেডার্স’-এর মালিক হাবিবুর রহমান সবুজ জানান, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে দোকানটিতে আগুন লাগে। আগুনে প্রতিষ্ঠানে থাকা ১৩টি মিশুক, ৩০ থেকে ৩৫টি ব্যাটারি এবং বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল পুড়ে যায়।

‎স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সকাল সাতটার দিকে নবীগঞ্জ ফায়ার সার্ভিস–এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন পাশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েনি।

‎ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন বলেন,অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে মিশুক-ব্যাটারি, ক্ষতি ৭০ লাখ টাকা!

সময় ০৫:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬