সিলেট ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের

ধনবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ মাসুদ আহমেদ কাশেম (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৫ মে (শুক্রবার) দুপুর সাড়ে ৩টার দিকে ধনবাড়ী থানাধীন পাঁচপটল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত মাসুদ আহমেদ কাশেম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজপাড়া এলাকার মৃত করিম খাঁর পুত্র। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুস সালাম সিদ্দিক ও এসআই মোঃ ফরিদ শেখের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ এই মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচপটল এলাকায় অভিযান চালিয়ে আসামির হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

‎এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারা মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১১, তারিখ: ১৫ মে ২০২৬)। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুস সালাম সিদ্দিক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। যারা মাদকের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। মাদক সেবনকারী ও ব্যবসায়ী উভয়ের উদ্দেশ্যেই তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন

ধনবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬