সিলেট ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি
র‍্যাব-৯ অভিযান.....

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য গ্রেফতার; বিপুল পরিমাণ আলামত জব্দ

‎সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বুধবার (১৩ মে) দিবাগত রাতে নগরীর সুইপার কলোনি সংলগ্ন একটি ভাড়া করা রুমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎র‍্যাব জানায়, বুধবার রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সূত্রে খবর আসে যে, কোতোয়ালী থানাধীন সুইপার কলোনি বিল্ডিংয়ের সামনে একটি রুমে একদল লোক অনলাইন জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পাওয়ার পর র‍্যাব-৯ এর সিপিএসসি-র একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে ৮-১০ জন পালিয়ে যেতে সক্ষম হলেও ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হল,মোঃ আক্তার হোসেন (৪৬),
‎সুনামগঞ্জের জামালগঞ্জ থানার চাঁন্দেরনগর গ্রামের বাসিন্দা,মোঃ আশরাফুল (৩৭) সিলেট নগরীর বারুতখানা জেল রোড এলাকার বাসিন্দা,
‎চন্দন লাল (৩০)ল কাষ্টঘর সুইপার কলোনির বাসিন্দা, জনিক (৪২), কাষ্টঘর সুইপার কলোনির বাসিন্দা, জন্টু (৩৯) কাষ্টঘর সুইপার কলোনির বাসিন্দা ও মোঃ ফারুক মিয়া (৩৯) সিলেট শাহপরাণ (রঃ) থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকার বাসিন্দা।
‎অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন,১৭৭টি টালী খাতা, ৪টি তীর বোর্ড জব্দ করা হয়।

‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা Night Teer, Teer live, Night India Teer ও Shilong Teer-সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনা করত। তারা সাধারণ মানুষকে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে জুয়ায় আসক্ত করত এবং কমিশন লাভ করত। এই বোর্ডগুলো বিদেশ থেকে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে সংগৃহীত টাকা বিকাশসহ বিভিন্ন এমএফএস (MFS) অ্যাপের মাধ্যমে পাঠানো হতো।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ,২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

র‍্যাব-৯ অভিযান.....

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য গ্রেফতার; বিপুল পরিমাণ আলামত জব্দ

সময় ০৩:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬