সিলেট ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

আজমিরীগঞ্জে অভিযানে ‘নিউজ অফিস’ থেকে কথিত তিন সাংবাদিকসহ আটক ৫, ইয়াবা উদ্ধার

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি কথিত সংবাদমাধ্যমের কার্যালয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিজেদের সাংবাদিক পরিচয় দিতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎মঙ্গলবার (১২ মে) রাতে পৌর সদরের গরুবাজার এলাকায় ‘কালনী নিউজ’ নামের একটি অফিসে এ অভিযান চালানো হয়।
‎পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে ১৩টি ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

‎আটককৃতরা হল,-শরীফনগর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে লালন পারভেজ (৩৫), মৃত জ্যোতি মিয়ার ছেলে জুমন মোড়ল (৪০), ছাবু মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৮), আজিমনগর (জুম্মাহাটী) এলাকার মৃত কদর আলীর ছেলে দিলোয়ার হোসেন (৩৫) এবং আঙ্গুর মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩৩)।

‎পুলিশ জানায়, লালন পারভেজ ও দিলোয়ার হোসেন স্থানীয় একটি পত্রিকার সঙ্গে সম্পৃক্ত থাকার দাবি করতেন। জুমন মোড়লও নিজেকে জেলা শহর থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। তবে এসব পরিচয়ের সত্যতা যাচাই করা হচ্ছে।

‎আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন,মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
‎পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

আজমিরীগঞ্জে অভিযানে ‘নিউজ অফিস’ থেকে কথিত তিন সাংবাদিকসহ আটক ৫, ইয়াবা উদ্ধার

সময় ০৯:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬