সিলেট ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি
‎র‍্যাব-৯ এর অভিযানে....

‎সিলেটে ৫ লাখ টাকার জালনোটসহ ৪ জন গ্রেফতার‎

‎সিলেটের শাহজালাল (র.) মাজার গেট এবং বন্দর বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জালনোটসহ জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এই চক্রটি বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে র‍্যাব।

‎র‍্যাবের অভিযানে গ্রেফতারকৃতরা হল,গুরু চাঁদ বালা (৩৮) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বাসিন্দা,শফিকুল ইসলাম (৩৫) শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বাসিন্দা, মোঃ সোহাগ সরদার (৩৩), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাসিন্দা ও মোঃ রাশেদ মিয়া (৩০) শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বাসিন্দা।

‎র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মে রাত ১১টা ২০ মিনিটের দিকে শাহজালাল (র.) মাজার গেট এলাকা থেকে একজনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে রাত ১টা ৫ মিনিটের দিকে বন্দর বাজারের লাল বাজার এলাকার ‘হোটেল আলী (আবাসিক)’ এর একটি কক্ষে অভিযান চালিয়ে বাকি ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে মোট ৫ লক্ষ ২ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

‎জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা জনবহুল বাজার এবং ছোট ছোট দোকানকে টার্গেট করে কেনাকাটা করত। ৫০০ বা ১০০০ টাকার বড় অংকের জালনোট দিয়ে কম মূল্যের পণ্য কিনে আসল টাকা ‘ভাংতি’ হিসেবে ফেরত নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। বিশেষ করে উৎসবের মৌসুমে ভিড়ের সুযোগ নিয়ে তারা এই জাল নোট বাজারে ছড়িয়ে দিত বলে জিজ্ঞাসাবাদে জানায়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎র‍্যাব-৯ এর অভিযানে....

‎সিলেটে ৫ লাখ টাকার জালনোটসহ ৪ জন গ্রেফতার‎

সময় ০২:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬