সিলেট ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী

হবিগঞ্জে কিশোরী সানজিদা হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার

‎
‎হবিগঞ্জের বানিয়াচংয়ে চাঞ্চল্যকর কিশোরী সানজিদা আক্তার (১৩) হত্যা মামলার প্রধান আসামি মোঃ রফিক মিয়াকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব-৯। রোববার (১০ মে) রাত আনুমানিক ১২:৫৫ ঘটিকায় সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গত ৩ এপ্রিল বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, মামলা নং ৫। মামলার ধারা ১৪৩/১৪৮/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।
‎
‎র‍্যাব জানায়, ঘটনার সূত্রপাত একটি মসজিদের নির্মাণ কাজের হিসাব চাওয়াকে কেন্দ্র করে। ভিকটিম সানজিদার চাচা মোঃ হারুন মিয়া এবং মামলার ২নং আসামি মোঃ আঃ সালাম একই মসজিদ কমিটির সদস্য ছিলেন। মসজিদের বারান্দা নির্মাণ কাজের হিসাব চাইলে ২নং আসামি হারুন মিয়াকে হত্যার হুমকি দিয়ে মসজিদ থেকে বের হয়ে যান।

‎এরই জেরে গত ১৭ মার্চ ২০২৬ তারিখ রাতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হারুন মিয়ার বাড়িতে হামলা চালায়। তাকে বাঁচাতে কিশোরী সানজিদা এগিয়ে এলে আসামিরা তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ২৯ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সানজিদা মৃত্যুবরণ করেন।

‎র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং সিপিএসপি (সিলেট) এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি রফিক মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রফিক মিয়া হবিগঞ্জের বানিয়াচং থানার বাঘজোড় এলাকার মৃত মশ্বব উল্লাহর ছেলে।

উল্লেখ্য যে, এর আগে গত ১০ এপ্রিল এই মামলার ৭নং আসামিকে গ্রেফতার করেছিল র‍্যাব-৯। বর্তমান আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী

হবিগঞ্জে কিশোরী সানজিদা হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার

সময় ০৭:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬