সিলেট ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎ ‎সিলেটে র‍্যাবের জালে যশোরের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি, ভিকটিম উদ্ধার ‎বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎​জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী ব্যারিস্টার ফয়েজ ‎ধার-দেনা করে কুয়েত পাঠানো প্রবাসীকে নৃশংস খুন, ফেসবুকে স্ট্যাটাস ‘শত্রু খতম’ লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু ‎জামালপুরে ২৫০০ পিস ইয়াবাসহ বাসচালক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎সিলেটে যাত্রীবাহী বাসে র‍্যাবের তল্লাশি: ভারতীয় চকলেট ও মদসহ গ্রেফতার ৩

‎সিলেটের গোলাপগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চকলেট ও বিদেশী মদসহ এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শনিবার (০৯ মে) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

‎র‍্যাব-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জাফলং সীমান্ত থেকে একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ পণ্য নিয়ে ঢাকার দিকে যাওয়া হচ্ছে। সংবাদের ভিত্তিতে শাহপরান সেতু এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটি থামানো হলে এক নারী পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৬৬৫০ পিস ‘Safari’ চকলেট এবং ২৩০ পিস ‘Kitkat’ চকলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

‎একই বাসে তল্লাশি চালিয়ে ২ বোতল বিদেশী মদসহ আরও দুই যুবককে গ্রেফতার করে র‍্যাব।
‎আটককৃতরা হল, পাপিয়া আক্তার (২৫) স্বামী- পলাশ মিয়া, গ্রাম- টিউরী, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর, মোঃ নাহিদুল ইসলাম জয় (২৯) পিতা- মোঃ বাদশা আলম, থানা- বাসন, জিএমপি- গাজীপুর ও মোঃ আরমান (২৬) পিতা- মোঃ শামীম, থানা- পল্লবী, ডিএমপি- ঢাকা এই ৩ জন কে আটক করে র‍্যাব।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পাপিয়া আক্তার স্বীকার করেছেন যে, তিনি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই ধরণের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

‎সিলেটে যাত্রীবাহী বাসে র‍্যাবের তল্লাশি: ভারতীয় চকলেট ও মদসহ গ্রেফতার ৩

সময় ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬