সিলেট ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

‎মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ রিয়াজুল ইসলাম। শুক্রবার (০৮ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ এর পক্ষ থেকে নবাগত এই পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‎পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

‎নবাগত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও জনবান্ধব পুলিশিংয়ের জন্য তিনি সহকর্মীদের কাছে পরিচিত।

‎দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক, অপরাধ ও সামাজিক অস্থিরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া পুলিশের সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী করতে সকল কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

‎জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে এবং জনগণ কাঙ্ক্ষিত পুলিশি সেবা পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

সময় ০৫:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬