সিলেট ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

৫০০ টাকা মজুরি ও বকেয়া পরিশোধের দাবিতে কুরমা চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

‎চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা কার্যকর, কুরমা চা বাগানের চার সপ্তাহের বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার(২২ জুলাই) উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।
‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব উত্থাপিত হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ৫০০ টাকা দৈনিক মজুরি কার্যকরের দাবি জানান।

‎বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠেছে। শিক্ষা, চিকিৎসা ও পরিবারের মৌলিক চাহিদা পূরণে তারা হিমশিম খাচ্ছেন। অন্যদিকে কুরমা চা বাগানে টানা চার সপ্তাহ ধরে মজুরি বন্ধ থাকায় শত শত শ্রমিক পরিবার চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। তাই বকেয়া মজুরি ও শ্রমিকদের সব আইনসিদ্ধ পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান তারা।

‎সমাবেশ থেকে আরও দাবি জানানো হয়, শ্রম অধিদপ্তরের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে, যাতে শ্রমিকরা স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান।

‎সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য নরুল হক, শমশেরনগর চা বাগানের শ্রমিক নেত্রী লছমি রানী রাজভর এবং শ্রমিক নেতা সুজিত পাশা।
‎বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এ শিল্পের শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

৫০০ টাকা মজুরি ও বকেয়া পরিশোধের দাবিতে কুরমা চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

সময় ০৯:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬