সিলেট ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া ‎অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন। ‎ময়মনসিংহ বিভাগেই কর্মরত থাকতে খাদ্যভবনে দৌড়, আটপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইমরান মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার‎ ‎মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যান সরওয়ার আলম

চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড

‎হবিগঞ্জের চুনারুঘাটে মাকে মারধরের অভিযোগে প্রীতম সরকার (৩২) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রীতম ওই গ্রামের রুক্ষ মনি সরকারের ছেলে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় প্রীতম তাঁর মাকে লাঠি দিয়ে মারধর করেন। বিষয়টি স্থানীয় সংবাদকর্মী হাফিজ আহমেদ তালুকদার উপজেলা প্রশাসনকে জানান।

‎খবর পেয়ে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে প্রীতমকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি মদ পান করার কথা স্বীকার করেন।

‎পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৫ উপধারায় প্রীতমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
‎স্থানীয় ইউপি সদস্য মাসুক ভূঁইয়া ও শামীম আহমেদ বলেন, প্রীতম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে তাঁরা জানেন। মাদকের টাকা নিয়ে তিনি মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলেও তাঁদের দাবি।

‎স্থানীয় বাসিন্দারা জানান, প্রীতমের মাদকাসক্তির কারণে তাঁর স্ত্রী কয়েক বছর আগে এক কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড

সময় ১১:২১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬