সিলেট ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস,অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’ ‎বানিয়াচংয়ে হারিয়ে গেছে, হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য পালকি।। বানিয়াচংয়ে সুজন সভাপতির মায়ের ইন্তেকালে মডেল প্রেসক্লাবের শোক নবীগঞ্জে ওরসের আসরে মৃত্যু, হত্যার মামলায় ২ বছর ৭ মাস পর লাশ উত্তোলন সন্ন্যাসী ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না শীর্ষ ছিনতাইকারী ‘মাছচোরা রাজীবের’, যৌথ অভিযানে গ্রেফতার সেক্সুয়াল হেডেক, স্বামী-স্ত্রী ঘনিষ্ঠ শারীরিক মেলামেশার সময় মাথাব্যথা কি ও কেনো? ‎দেওয়ান সোহেল রাজা ও দেওয়ান শোয়েব রাজার মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক। বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রি, ডিলার-দোকানদারকে জরিমানা আজমিরীগঞ্জে ক্লাস চলাকালে বিদ্যালয়ের মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী‎ ‎হবিগঞ্জে আগুনে পুড়ল তিন দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

‎ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস,অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’

‎ক্লাসের ফাঁকে কিংবা স্কুল বিরতিতে দলবেঁধে কাজ করছে শিক্ষার্থীরা। কেউ কবিতা লিখছে, কেউ আটা দিয়ে কাগজ ও নকশা লাগাচ্ছে, আবার কেউ রঙিন পেন্সিলে ফুটিয়ে তুলছে নিজের মনের ভাবনা। আপনমনে সৃজনশীলতার ছোঁয়ায় সাজিয়ে তুলছে দেয়ালিকা। তাদের চোখেমুখে কাজের আনন্দ, নতুন কিছু করার উৎসাহ।

‎এমনই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে ‘অন্বেষণ’ শিরোনামে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী। এ সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘অন্বেষণ’-এর সম্পাদক তনুশ্রী শর্মা সম্পাদকীয় পাঠ করে।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া, মীরা শর্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

‎প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ পাঠ্যপুস্তকের বাইরের সহপাঠক্রমিক শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের মনোজগতে সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশ গ্রহণের মধ্য দিয়ে তাদের মেধা ও মনন আরও বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই।

‎শিক্ষার্থীদের রচনায় সমৃদ্ধ দেয়াল পত্রিকায় ছড়া, কবিতা, কৌতুক, রম্যরচনা, অণুগল্পসহ বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা স্থান পেয়েছে। নিজেদের ভাবনা ও সৃষ্টিশীলতা দিয়ে দেয়াল পত্রিকা সাজিয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস,অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’

‎ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস,অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’

সময় ০৩:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬