সিলেট ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া ‎অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন। ‎ময়মনসিংহ বিভাগেই কর্মরত থাকতে খাদ্যভবনে দৌড়, আটপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইমরান মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার‎ ‎মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যান সরওয়ার আলম

‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

‎সিলেটের মধুবনস্থ রাগীব-রাবেয়া নাগরী ইনস্টিটিউটে ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমির উদ্যোগে ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ১০ সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার, বাদ মাগরিব আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, লোকগবেষক আবু সালেহ আহমদ।

‎সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি, কবি ও ছড়াকার কাজী শাহেদবীন জাফর, সহ-সভাপতি কবি জয়নাল আবেদীন বেগ, অর্থ-সম্পাদক সৈয়দ নিয়াজ আহমেদ, তরফ সাহিত্য সংগঠনের সাহিত্য সম্পাদক মনসুর আহমেদ সেলিম, সাহিত্য সম্পাদক মো. আরাফাত মিয়া, সংগঠক মো. মায়েদ খান, লেখক মো. আসআদ আহমেদ, কবি শাহিনা জালালি, মো. আনোয়ার আহমেদ প্রমুখ।

‎সভায় বক্তারা ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় অবদান রাখা গুণী ব্যক্তিদের যথাযথভাবে মূল্যায়ন ও সম্মাননা প্রদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজে নীরবে কাজ করে যাওয়া গুণী মানুষদের স্বীকৃতি প্রদান নতুন প্রজন্মকে ভালো কাজের প্রতি উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

‎আলোচনা শেষে উপস্থিত সকলের মতামত ও সম্মতিক্রমে ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদানের জন্য দেশের প্রতিটি উপজেলা থেকে একজন করে গুণী ব্যক্তিকে বাছাই করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ক্ষেত্রে তরুণ ও যুবকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

‎সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও সমাজের জন্য নিবেদিত ব্যক্তিরা অনুপ্রাণিত হবেন এবং তাঁদের কর্মের যথাযথ মূল্যায়নের একটি নতুন ক্ষেত্র তৈরি হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড

‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

সময় ১১:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬