সিলেট ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটির ২০১তম মাসিক সভা সোমবার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়াল।

‎তিনি আইনগত সহায়তার জন্য প্রাপ্ত আবেদন ও আপোষ মীমাংসার দরখাস্ত নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় পূর্ববর্তী ২০০তম মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনাক্রমে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়। 

‎সভায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিগুলোকে আরো সক্রিয় ও প্রান্তিক পর্যায়ের হতদরিদ্র মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে শক্তিশালী করার ওপর তাগিদ দেওয়া হয়েছে। গ্রাম আদালতে দায়েরকৃত মামলার বিবাদীদের নোটিশ প্রদানকালে মামলার কপি প্রদানের জন্য ইউপি চেয়ারম্যানদের পরামর্শ দেওয়া হয়েছে।

‎জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) লায়লা বানুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারপ্রার্থীদের আইন সহায়তা বিষয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো.কামরুল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.খালিদ হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, জেলা তথ্য কর্মকর্তা উজ্জল শীল, জেল সুপার মো.তরিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক হাবিবুর রহমান, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

‎সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.জয়নুল হক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন, সরকারি কৌশলী অ্যাডভোকেট মামুনুর রশিদ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমেদ প্রমুখ।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সময় ০৯:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬