সিলেট ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার এবং নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘রেইজিং ডে-২০২৬’।
‎
‎সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০.৫০ মিনিট সিলেট পুলিশ লাইন্স প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে এই বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
‎
‎পুলিশ কমিশনার পুলিশ লাইন্সে এসে পৌঁছালে এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এরপর পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার পুলিশ পতাকা ও এসএমপির পতাকা উত্তোলন করেন। এ সময় এসএমপির একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। উদ্বোধন পর্ব শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল আনন্দ র‍্যালি বের হয়, যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ১১.৩০ টায় পুলিশ লাইন্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আতিয়া মহলের বোমা হামলায় নিহত দুই পুলিশ ইন্সপেক্টরকে। তিনি বলেন,জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা, টিমওয়ার্ক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসএমপির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে হবে। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎আলোচনা সভায় এসএমপির বিগত দিনের কার্যক্রম ও সাফল্য নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন পদমর্যাদার কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা অনুষ্ঠানে তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি), এসএমপি, সিলেট-এর উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎
‎এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়,
‎ উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম,
‎উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি; অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন।
‎
এছাড়াও অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুনাক এসএমপি সিলেটের সদস্যবৃন্দ, পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার

সময় ১২:০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬