সিলেট ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো.আরিফ মিয়া নামের এক ভুয়া চিকিৎসকে আটক করেছে এসআরবি-৯ ও জেলা প্রশাসনের যৌথ দল।
‎
‎অন্য এক চিকিৎসকের নাম ও পরিচয় ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে শায়েস্তানগর এলাকায় মধুমতী ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
‎
‎অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরিফ মিয়া ‘ডা. মীর মাহবুব রহমান’ পরিচয়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি নিজের চিকিৎসাগত যোগ্যতা ও চিকিৎসাসেবা দেওয়ার বৈধতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
‎
‎অভিযানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি না দিয়ে নিয়মিত মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎
‎অভিযানে অংশ নেওয়া এসআরবির ক্যাপ্টেন মোশারফ বলেন, অন্য এক চিকিৎসকের নাম ব্যবহার করে প্রেসক্রিপশন প্যাডের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আরিফ মিয়ার বিষয়ে আগে থেকেই তথ্য পাওয়া গিয়েছিল। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
‎
‎হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো.সানজিদ জামান আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির-৯ এর সদস্যরা অভিযান চালান। মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে কীভাবে ওই ব্যক্তি চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ পেয়েছেন, তা খতিয়ে দেখতে সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎চিকিৎসকের পরিচয় ও যোগ্যতা যাচাই না করে চিকিৎসাসেবা নেওয়া হলে রোগীরা প্রতারণা ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে পারেন। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে যথাযথ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন ব্যক্তিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

সময় ০৮:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬