সিলেট ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া
র‍্যাব-৯ এর অভিযান.....

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

‎সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ বোতল বিদেশী মদ ও ৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

‎শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল পৌনে ৭টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন স্পট সংলগ্ন বনপুর (আদর্শ গ্রাম) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন— বনপুর গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৯) এবং একই গ্রামের মোঃ শহিদ মিয়ার ছেলে মোঃ জফির মিয়া (২২)।

‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শান্তির বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, উৎমাছড়া পর্যটন স্পট সংলগ্ন একটি বাড়িতে কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে সকালে সেখানে অভিযান চালায় র‍্যাব।

‎অভিযানের বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রথমে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের পেছনের একটি গর্ত থেকে ৩৪ বোতল বিদেশী মদ ও ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরবর্তীতে জসিমের দেওয়া তথ্যে একই গ্রামের জফির মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৩৪ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশ করে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

‎বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আলামতসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

র‍্যাব-৯ এর অভিযান.....

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

সময় ০৯:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬