সিলেট ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
News Title :
বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া ছুটির পরও আটকে রাখা হল শিক্ষার্থীদের‎, অভিভাবকদের ক্ষোভ! লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতা মূলক সভা ‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড ‎বিয়ানীবাজারে জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর ‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন

নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন ও দিঘলবাক ইউনিয়নের মধ্যবর্তী কুশিয়ারা ড্রাইকের গুরুত্বপূর্ণ সড়কের প্রায় এক কিলোমিটার অংশ এখনো কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশ পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীর ভাঙনের কারণে সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। পরে নদীভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর তীরে ব্লক স্থাপন করলেও রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ এখনো উন্নয়ন করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের ভোগান্তি চরম আকার ধারণ করছে।

‎এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত এই পথ ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়নের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

‎এলাকাবাসী দ্রুত সড়কের অবশিষ্ট এক কিলোমিটার অংশ পাকাকরণ ও চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সড়কটির উন্নয়ন হলে দুই ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে এবং কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে।
‎স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি পূর্ণাঙ্গভাবে পাকাকরণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া

নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি

সময় ০৬:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬