সিলেট ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
News Title :
বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক বানিয়াচংয়ে নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম এঁর বাড়িতে : এমপি ডা. জীবন জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু ‎অযত্নে-অবহেলায় বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডার অভিযোগ ‎দিরাইয়ে এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখলের ষড়যন্ত্র, চলাচলের পথ অবরুদ্ধ, থানায় অভিযোগ। ‎জনবল-সংকটে জর্জরিত স্বাস্থ্যসেবা: কর্মীদের মানসিক ঝুঁকির এক অদৃশ্য মহামারি ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া

মরহুম মোস্তফা মিয়া’র (ফাইল ছবি)

‎
‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া নিবাসী, ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‎
‎বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টার দিকে সিলেট চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
‎
‎পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ এই ব্যবসায়ী নেতা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সিলেের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
‎
‎ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বানিয়াচংয়ের ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ী সমাজের কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন।
‎
‎মরহুমের পৈতৃক নিবাস জাতুকর্ণপাড়ার হোসাইনিয়া ঈদগাহ ময়দানে রাত ৯টা ৩০ মিনিটে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক দলসমূহের নেতাকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
‎
‎বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া

সময় ১২:০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬