সিলেট ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
News Title :
‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎ বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার ‎​দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির পুরস্কার বিতরণী: শান্তিগঞ্জের কুইজ বিজয়ী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেল সংবর্ধনা ‎বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন‎ ‎মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার। ‎মোংলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি সিলেটে গ্রেফতার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হবে না: বাণিজ্যমন্ত্রী‎ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি কুদ্দুছ, সম্পাদক সুহেল‎ হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন।
এসআরবি-৯, সিলেট এসআরবি-৬ যৌথ অভিযান

‎মোংলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি সিলেটে গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামি ইয়ার মো. সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
‎
‎গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) রাত সোয়া ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার দাউদপুর সংলগ্ন এলাকায় এসআরবি-৯ (সিলেট) এবং এসআরবি-৬ (বাগেরহাট)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সমির হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমির খনি গ্রামের জহির মিয়ার ছেলে।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে বাগেরহাটের মোংলা বন্দর এলাকার মাধবী আবাসিক এলাকায় বসবাস করে। প্রতিবেশী হওয়ায় সমিরের পরিবারের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল এবং শিশুটি প্রায়ই সমিরের দুই বছর বয়সী মেয়ের সঙ্গে খেলাধুলা করতে তাদের বাসায় যেত।
‎
‎গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি যথারীতি সমিরের বাসায় খেলতে যায়। এ সময় সমিরের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে সে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাসায় ফিরে তার মাকে বিষয়টি জানায়।
‎
‎শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৩০ অক্টোবর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় একটি মামলা (মামলা নং- ০৯) দায়ের করেন।
‎
‎মামলা দায়েরের পর থেকেই পলাতক আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর রাতে দক্ষিণ সুরমা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎

এসআরবি-৯, সিলেট এসআরবি-৬ যৌথ অভিযান

‎মোংলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি সিলেটে গ্রেফতার

সময় ১২:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬