
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর সকাল ১০টায় সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা ঘুরে পুনরায় সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিক হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া শহরের চৌমুহনা ট্রাফিক পুলিশ বক্সের পাশে ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
এর আগে ১৩ নভেম্বর রাজনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ডা. এম এ আহাদের সভাপতিত্বে এবং হিসাবরক্ষক মো. মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির স্বাস্থ্য সহকারী হাফিজ তালিব আহমদ মাহদী। ডায়াবেটিসের প্রতিরোধ, সচেতনতা ও চিকিৎসার গুরুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন সমিতির চিফ মেডিকেল অফিসার ডা. মনোজ বিকাশ চাকমা।
এ সময় বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, ডা. জিল্লুল হক, ডা. দিলশাদ পারভীন চৌধুরী, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস সরদার এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহের আলী মীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ নিয়াজ রহমান, কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী মনসুরুজ্জামান ও জয়নুল ইসলাম খান, রাজনগর উপ-ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. জিল্লুল হক, সদস্যসচিব ছালিক আহমদ, নজরুল ইসলাম শামীম, কমলগঞ্জ উপ-ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনা সুলতানা, ডা. নুরহাত ফারহিন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম করিমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসাসেবা নিতে আসা রোগী, আমন্ত্রিত অতিথি এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার: 

















