সিলেট ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‎মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ‎দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন ‎জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড. জহিরুল হকের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. জহিরুল হক শাকিলের মায়ের ইন্তেকাল সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা অতীব জরুরীঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎ বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

‎​দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির পুরস্কার বিতরণী: শান্তিগঞ্জের কুইজ বিজয়ী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

‎শান্তিগঞ্জ উপজেলা ব্যাপী অনুষ্ঠিত হওয়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেছে দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির।

‎শনিবার ১৩ নভেম্বর সকাল ১১টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরষ্কার বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ওবায়দুল হক মোনেম। অর্থ সম্পাদক অপু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।

‎প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, এই ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্ঞান বৃদ্ধি করে এবং পড়াশোনায় আগ্রহী করে তুলে। দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি দারুণ একটি কাজ করে যাচ্ছে। আমরা চাই তারা এই কাজটি চালু রাখুক। এতে উপজেলার সকল অভিভাবক তাদেরকে সহযোগিতা করবেন, আমরাও তাদের সাথে থাকবো।

‎অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রভাষক শরাফত উল্লাহ, আবদুল মজিদ কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল খয়ের, সমাজকর্মী ছালিক আহমদ, গণমাধ্যমকর্মী নেওয়াজ আহমেদ ও দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী নোমান।

‎এসময় অভিভাবক জাহাঙ্গীর আলম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, দূর্বাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কুহিনূর রহমান নাহিদ ও সলফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিপন দেব সহ অভিভাবক, শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, ২৪ অক্টোবর এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে মেধাক্রমানুসারে ৭০ জন শিক্ষার্থীকে পুরষ্কার স্বরূপ ক্রেস্ট, সম্মানাপত্র ও বই তুলে দেওয়া হয়

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‎​দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির পুরস্কার বিতরণী: শান্তিগঞ্জের কুইজ বিজয়ী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

সময় ০৬:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬