
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. জহিরুল হক শাকিলের মায়ের ইন্তেকাল
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিলের মমতাময়ী মা মোছাম্মৎ রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (ম্যাসিভ হার্ট অ্যাটাক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি গুণগ্রাহী অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ ১৫ নভেম্বর রবিবার যোহরের নামাজের পর হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর জামে মসজিদ (পইল রোড) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শায়েস্তানগর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক শাকিলের মমতাময়ী মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন মরহুমার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।
”অনলাইন সিলেট” নিউজ পরিবার ও সম্পাদক আব্দুল হক মামুন গভীর শোক জানান। মরহুমার বিদেহী আত্মা শান্তি কামনা করেন। পরিবারের প্রতি গভীর সমবেদনা ও জানান তিনি।
বিশেষ প্রতিনিধি 


















