সিলেট ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‎মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ‎দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন ‎জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড. জহিরুল হকের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. জহিরুল হক শাকিলের মায়ের ইন্তেকাল সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা অতীব জরুরীঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎ বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা অতীব জরুরীঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ২য় জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত।। প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও বিচারব্যবস্থার সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে দিনব্যাপী আলোচনা মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘একটি কার্যকর আইনব্যবস্থার জন্য মানুষের অধিকার সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরী। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা অতীব জরুরী।
‎
‎সাম্প্রতিককালে প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার অপরাধ, আন্তঃসীমান্ত অপরাধ, যুদ্ধবিগ্রহ, অনলাইন প্রতারণা, মেধাস্বত্ব, প্রযুক্তির অপব্যবহার, বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক আইন ও বিচারব্যবস্থার সামনে নতুন নতুন প্রশ্ন উত্থাপন করছে। আমাদের ভাবনার বিষয় হচ্ছে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কীভাবে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও নাগরিক অধিকার সুরক্ষিত রাখবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশে জলবায়ু ন্যায়বিচার এখন কেবল পরিবেশগত বিষয় নয়; এটি মানবাধিকার, অর্থনৈতিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গেও সম্পর্কিত।  

১৪ নভেম্বর শনিবার আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত ‘ইমার্জিং লিগ্যাল অরাইজন্স এন্ড ফিউচার চ্যালেঞ্জেস’ শীর্ষক ২য় জাতীয় সম্মেলন ২০২৬ এর উদ্বোধনী ও মূল প্রবন্ধ অধিবেশনের উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো বলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক।
‎
‎সম্মেলনের আহ্বায়ক ও আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ আশরাফুর রহমান। সম্মেলনে কী-নোট স্পিকার প্রফেসর ড.আবদুল্লাহ আল ফারুককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিচারক, আইনজ্ঞ ও শিক্ষার্থীদের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা ও নেপালের গবেষকেরাও অংশগ্রহণ করেন। দেশের অংশগ্রহণকারীরা সরাসরি সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বিদেশি গবেষকেরা অনলাইনে যুক্ত হন।
‎
‎‘কৃত্রিম বুদ্ধিমত্তা, আইন ও মানবাধিকারঃ সংযোগ ও বৈপরীত্য’ শীর্ষক কী নোট বক্তব্যে প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সাম্প্রতিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিপ্লব। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা, যোগাযোগ ও নিরাপত্তাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। একই সঙ্গে এই প্রযুক্তি মানবাধিকার ও ন্যায়বিচারের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।’
‎
‎পবিত্র কোরআন ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী চারটি অধিবেশনে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ আইন, সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার এবং বিচারব্যবস্থা, সুশাসন ও ফৌজদারি বিচারপ্রক্রিয়ার সংস্কার বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হয়। এসব অধিবেশনে সমসাময়িক আইনগত চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আইন ও বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন দেশি-বিদেশি আলোচকেরা।
‎সমাপনী অধিবেশনে সম্মেলনের সারসংক্ষেপ প্রতিবেদন উপস্থাপন করেন সহ-আহ্বায়ক ফাতেমা ইমরোজ ও মিতু আক্তার।
‎
‎পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং ছয়জনকে শ্রেষ্ঠ গবেষণাপত্র উপস্থাপক ও শ্রেষ্ঠ উপস্থাপক হিসেবে পুরস্কৃত করা হয়।
‎ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের আইন ও বিচার বিভাগ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি গবেষণা, বিতর্ক, বিশ্লেষণী দক্ষতা এবং পেশাগত উৎকর্ষ অর্জনের সুযোগ তৈরিতে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা অতীব জরুরীঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সময় ০৯:০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬