
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের মমতাময়ী মাতা মোছাম্মৎ রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৩টায় হবিগঞ্জে তাঁর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
মরহুমার জানাজার নামাজ আজ যোহরের নামাজের পর হবিগঞ্জ পৌরসভার শায়েস্তাগঞ্জ জামে মসজিদ (পইল রোড) প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
বিশেষ প্রতিনিধি 

















