সিলেট ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
News Title :
বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক বানিয়াচংয়ে নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম এঁর বাড়িতে : এমপি ডা. জীবন জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু ‎অযত্নে-অবহেলায় বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডার অভিযোগ ‎দিরাইয়ে এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখলের ষড়যন্ত্র, চলাচলের পথ অবরুদ্ধ, থানায় অভিযোগ। ‎জনবল-সংকটে জর্জরিত স্বাস্থ্যসেবা: কর্মীদের মানসিক ঝুঁকির এক অদৃশ্য মহামারি ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর

‎
‎সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে তার ব্যবহৃত গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে।
‎বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে গোলাপগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ ত্যাগ করার সময় এ হামলার ঘটনা ঘটে।
‎
‎জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে সাত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন সারজিস আলম।
‎মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, সংসদ সদস্য ড.আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
‎
‎প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, পৌরসভা মিলনায়তনে মতবিনিময় শেষে নেতারা গাড়ি বহর নিয়ে বের হচ্ছিল। গাড়ি বহরটি পৌরসভার প্রধান ফটকের কাছে পৌঁছালে পেছন দিক থেকে হঠাৎ সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে তার গাড়ির পেছনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী বলেন, পেছন দিক থেকে ইট নিক্ষেপ করে গাড়িটিতে হামলা চালানো হয়েছে। ঘটনার পর পরই পুলিশ তৎপর রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর

সময় ০৪:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬