সিলেট ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
News Title :
বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক বানিয়াচংয়ে নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম এঁর বাড়িতে : এমপি ডা. জীবন জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু ‎অযত্নে-অবহেলায় বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডার অভিযোগ ‎দিরাইয়ে এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখলের ষড়যন্ত্র, চলাচলের পথ অবরুদ্ধ, থানায় অভিযোগ। ‎জনবল-সংকটে জর্জরিত স্বাস্থ্যসেবা: কর্মীদের মানসিক ঝুঁকির এক অদৃশ্য মহামারি ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা ২০ নম্বর আমতলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি গুঁড়া গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-০৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
‎
‎বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে প্রায় ৫০ কেজি গুঁড়া গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
‎
‎আটকরা হল, চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান এলাকার মৃত গুরুদেব কালিন্দির ছেলে দেবুল কালিন্দি (২৬) এবং একই এলাকার দূর্জয় তাতীর ছেলে টিটু তাতী।
‎
‎র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুই আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎র‌্যাব-০৯, সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প জানিয়েছে, মাদকের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক

সময় ০৫:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬