সিলেট ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
News Title :
‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎ বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার ‎​দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির পুরস্কার বিতরণী: শান্তিগঞ্জের কুইজ বিজয়ী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেল সংবর্ধনা ‎বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন‎ ‎মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার। ‎মোংলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি সিলেটে গ্রেফতার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হবে না: বাণিজ্যমন্ত্রী‎ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি কুদ্দুছ, সম্পাদক সুহেল‎ হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন।

‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন

‎
‎সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন থারিয়াংকে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি।
‎
‎বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহিদুর রহমান।
‎
‎লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে স্টেলিন থারিয়াংকে সীমান্ত এলাকার চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন তিনি।
‎
‎তিনি আরও বলেন, স্টেলিন থারিয়াং দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। স্থানীয়ভাবে তিনি একজন সৎ,পরিচ্ছন্ন ও সমাজসেবামূলক ব্যক্তি হিসেবে পরিচিত।
‎
‎সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশের আগে স্টেলিন থারিয়াংয়ের বক্তব্য নেওয়া হয়নি এবং অভিযোগের সত্যতাও যাচাই করা হয়নি। পাশাপাশি দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়েও অপপ্রচারের চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।
‎
‎লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে নিরোলা থমসন (জমিদারনি)কে স্টেলিন থারিয়াংয়ের মা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও কাল্পনিক। প্রকৃতপক্ষে নিরোলা থমসন তার মা নন, তিনি তার ফুপু। এ ধরনের মৌলিক তথ্যগত ভুলই প্রমাণ করে যে যথাযথ তথ্য যাচাই ছাড়াই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
‎
‎সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত প্রতিবেদনের সুষ্ঠু তদন্ত, প্রকৃত তথ্য উদঘাটন, ভুল তথ্য সংশোধন করে একই গুরুত্বে প্রকাশ এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।
‎
‎সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তারা বলেন, স্টেলিন থারিয়াং আমাদের ইউনিয়নের সন্তান। তাই সত্য প্রতিষ্ঠার স্বার্থেই আমরা নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য উদঘাটন না হলে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হব।
‎
‎এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎

‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন

সময় ০৪:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬