সিলেট ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
News Title :
‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর ‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা ‎সিলেটে অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু ‎বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন ‎জুড়ীতে গভীর রাতে মুমূর্ষু ব্যক্তিকে বাঁচালো বিজিবি ‎পাঁচ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে হবিগঞ্জে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের এনসিপির

জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মো. জাহিদ খান এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে চাঁন খা মনোনীত হয়েছেন।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে নব-নির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভায় নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

‎বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. সরোয়ারদী’র সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আজির উদ্দিন ও সিদ্দিক খান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মুতলিব খান।

‎এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জিয়ারত খান, উসমান আহমদ, জুলহাস উদ্দিন শিকদার, নজরুল মাষ্টার, ইউপি সদস্য দৌলত খান, পূর্ব জাফলং ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন ও মিতালী যুব সংঘের সাধারণ সম্পাদক সাইদুল সরকার প্রমুখ।

‎নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ খান তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।” তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি উপজেলার একটি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।

‎সভায় বক্তারা নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা

সময় ০৪:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬