সিলেট ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
News Title :
‎জৈন্তাপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আসামি জসিম ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করল র‍্যাব। ‎রিকশাচিত্রের মতো আমাদের বহু লোকশিল্প হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎জামালপুরে রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎সিলেটে মেট্রোপলিটন পুলিশের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বন্দরবাজার ও মোগলাবাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ‎সিলেটের শাহপরাণে র‍্যাবের অভিযান: অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ‎সিলেটে ২৯০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ‎প্রযুক্তির সহায়তায় ৪৪ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন এসএমপি কমিশনার জমে উঠেছে বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ‎জামালপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হলেন টাঙ্গাইলের ফাতেমা রহমান বীথি

‎বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হলেন টাঙ্গাইলের ফাতেমা রহমান বীথি

ফাতেমা রহমান বীথি (ফাইল ছবি)

‎বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ ফাতেমা রহমান বীথি।

‎গত শুক্রবার (২৪ জুলাই) ঢাকায় আয়োজিত সম্মেলনের সমাপনী অধিবেশনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ, যিনি আগের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, নির্বাচিত সহ-সভাপতি ফাতেমা রহমান বীথি ছাত্র ফেডারেশনের বিদায়ী কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎ফাতেমা রহমান বীথি টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে টাঙ্গাইল ‘ল’ কলেজে শেষ বর্ষে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি রাজনীতি ও সামাজিক আন্দোলনে সক্রিয়।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

‎দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে রাজপথে সরব ভূমিকা রেখে আসছেন বীথি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি টাঙ্গাইল জেলায় অন্যতম সমন্বয়ক হিসেবে শুরু থেকেই মূল নেতৃত্বে ছিলেন। আন্দোলন চলাকালীন রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের একটি মামলায় তাকে আসামিও করা হয়েছিল।

‎এর আগে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন, দেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলন এবং শহীদ মিনারে ধারাবাহিক অবস্থান কর্মসূচিসহ নানা জাতীয় ও স্থানীয় ইস্যুতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরিচিতি পান এই ছাত্রনেত্রী।

‎জেলা পর্যায়ে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পর এবার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জাতীয় রাজনীতিতে ফাতেমা রহমান বীথির অবস্থান আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন তার সহযোদ্ধারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জৈন্তাপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আসামি জসিম ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করল র‍্যাব।

‎বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হলেন টাঙ্গাইলের ফাতেমা রহমান বীথি

সময় ০১:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬