সিলেট ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
News Title :
বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক বানিয়াচংয়ে নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম এঁর বাড়িতে : এমপি ডা. জীবন জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু ‎অযত্নে-অবহেলায় বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডার অভিযোগ ‎দিরাইয়ে এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখলের ষড়যন্ত্র, চলাচলের পথ অবরুদ্ধ, থানায় অভিযোগ। ‎জনবল-সংকটে জর্জরিত স্বাস্থ্যসেবা: কর্মীদের মানসিক ঝুঁকির এক অদৃশ্য মহামারি ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

‎
‎জামালপুরের বকশীগঞ্জে মাদকের নেশায় বাধা দেওয়া এবং টাকা না পেয়ে নিজ বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অপরাধে নাহিদ মিয়া (২৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎​বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামে এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
‎​দণ্ডপ্রাপ্ত নাহিদ মিয়া ওই গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
‎
‎​স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। ঘটনার দিন সকালে নেশাগ্রস্ত অবস্থায় তিনি তার বাবা গোলাম রাব্বানীর ওপর চড়াও হন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি হাতুড়ি দিয়ে পিটিয়ে তার বাবাকে আহত করেন। ছেলের নিয়মিত নির্যাতন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে বাধ্য হয়ে বাবা নিজেই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
‎
‎​ভুক্তভোগী বাবা গোলাম রাব্বানী বলেন, মাদকের নেশায় সে আমাদের ওপর নিয়মিত নির্যাতন চালাত। প্রায়ই অস্থিতিশীল পরিবেশ তৈরি করত। বৃহস্পতিবার সকালেও নেশা করে আমাকে মারধর করেছে। আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
‎
‎​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে নাহিদ মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

সময় ০৮:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬