সিলেট ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎র‍্যাবের অভিযানে বিদেশী মদ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎সিলেটের গোলাপগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ০৬ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
‎গত মঙ্গলবার ১৯ মে রাত পৌনে ১০টার দিকে গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ এলাকার শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দুশাসন গ্রামের মোঃ রাজুর মিয়ার পুত্র শেখ মোঃ তোফায়েল আহমেদ (২৬) ও জৈন্তাপুর উপজেলার বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র মোঃ গোলাম রব্বানী (৩০)।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গত মঙ্গলবার রাতে র‍্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল হেতিমগঞ্জ বাজারে অবস্থান করছিল। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ মাদকসহ তামাবিল স্থলবন্দর এলাকা থেকে গোলাপগঞ্জের দিকে আসছে।
‎সংবাদ পেয়ে র‍্যাবের দলটি তাৎক্ষণিকভাবে শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। রাত পৌনে ১০টার দিকে একটি সিএনজিকে থামার সংকেত দিলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে তারা। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে ওই দুজনকে আটক করে।

‎আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করে যে তাদের কাছে বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিতে থাকা একটি কাগজের কার্টুন থেকে ০৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং সিএনজিসহ তাদের গ্রেফতার দেখানো হয়।
‎জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎র‍্যাবের অভিযানে বিদেশী মদ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬