সিলেট ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
News Title :
বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া ছুটির পরও আটকে রাখা হল শিক্ষার্থীদের‎, অভিভাবকদের ক্ষোভ! লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতা মূলক সভা ‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড ‎বিয়ানীবাজারে জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর ‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন
আড়াই ঘণ্টা পর‎ প্রত্যাহার......

হবিগঞ্জে বাস শ্রমিকদের অবরোধে থমকে  ঢাকা–সিলেট মহাসড়ক

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। শনিবার দুপুরে এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও দূরপাল্লার যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

‎শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় কয়েকটি বাস আড়াআড়িভাবে দাঁড় করিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় সিলেটমুখী ও ঢাকামুখী উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।

পরিবহন শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ–সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বিরতিহীন বাস চলাচল করছে। সম্প্রতি ওই রুটে বাস চলাচল নিয়ে বিরোধ দেখা দিয়েছে।
‎শ্রমিকদের অভিযোগ, মৌলভীবাজার এলাকায় কয়েকটি বাস আটকে শ্রমিকদের মারধর করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

‎এর আগে একই ইস্যুতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ জেলার কয়েকটি রুটে বাস চলাচল সাময়িক বন্ধ রাখে। পরে প্রশাসনের আশ্বাসে পরিবহন চলাচল স্বাভাবিক হয়। তবে শনিবার আবারও শ্রমিকদের ওপর হামলা ও বাস আটকে দেওয়ার অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

‎অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ বেশি দেখা যায়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
‎পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

‎তবে সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শ্রমিকেরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া

আড়াই ঘণ্টা পর‎ প্রত্যাহার......

হবিগঞ্জে বাস শ্রমিকদের অবরোধে থমকে  ঢাকা–সিলেট মহাসড়ক

সময় ১০:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬